প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৮:০২
বৃহত্তর টামটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল হক পাটোয়ারীর ইন্তেকাল

শাহরাস্তি উপজেলার বৃহত্তর টামটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপনের পিতা হাজী জহিরুল হক পাটোয়ারী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে.... রাজিউন)। বলশিদ দক্ষিণ পাড়া পাটোয়ারী বাড়ির হাজী জহিরুল হক বৃহত্তর টামটা ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মরহুমের প্রথম জানাজার নামাজ রোববার (১২ জুলাই ২০২৬) বাদ মাগরিব ঢাকা আফতাব নগর বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজার নামাজ সোমবার সকল ১০ টায় বলশিদ দক্ষিণ পাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে আয়োজনের কথা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মরহুমের বড়ো ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপন মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্যে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।







