বুধবার, ০৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২০:২০

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচারের বিস্তার প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ বিষয়ে সম্পাদকগণের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

অনলাইন ডেস্ক
অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই
সম্পাদকদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার : প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ বিষয়ে চাঁদপুরের স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রায় অর্ধশত সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও অপপ্রচার অনেক সময় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই গুজব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ এবং সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সংবাদ প্রচারের গতি যেমন বেড়েছে, তেমনি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি বলেন, মিথ্যা, গুজব ও অপতথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়া, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, প্রধান সম্পাদক মুনির চৌধুরী, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইব্রাহিম রনি, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক মো. বোরহান উদ্দিন ডালিম, দৈনিক শপথের ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, দৈনিক আদি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক এমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক ফরিদুল ইসলাম উকিল, দৈনিক চাঁদপুর দিগন্তের সহ-সম্পাদক কেএম সালাউদ্দিন, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর কণ্ঠের ম্যানেজার সেলিম রেজা, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচএম নিজাম, দৈনিক চাঁদপুর খবরের বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহ, দৈনিক চাঁদপুরজমিনের সহ-সম্পাদক মো. খোরশেদ আলম, সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক মুনাওয়ার কানন, সাপ্তাহিক আমাদের অঙ্গীকারের প্রধান সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাপ্তাহিক আমার কণ্ঠের সম্পাদক মো. কামাল হোসেন, সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল গনি, সাপ্তাহিক ফরিদগঞ্জ বার্তার সম্পাদক নুরুন্নবী নোমান, সাপ্তাহিক লাল সবুজের মেলার ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম ও সাপ্তাহিক পাঠক সংবাদের নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত।

সূত্র : দৈনিক চাঁদপুর খবর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়