বুধবার, ০১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২১:৩৭

প্রবাসীর চারশ' গ্রাম স্বর্ণ আত্মসাতের ঘটনায় কচুয়ায় মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি।।
প্রবাসীর চারশ' গ্রাম স্বর্ণ আত্মসাতের ঘটনায় কচুয়ায় মানববন্ধন ও সমাবেশ

কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ গ্রামে প্রবাসীর স্বর্ণ আত্মসাতের ঘটনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ওই ইউনিয়নের পালাখাল-সিংআড্ডা সড়কের সফিবাদ বাজার এলাকায় প্রবাসীর স্বর্ণ আত্মসাতের ঘটনায় স্থানীয় জনগণের অংশগ্রহণে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সফিবাদ গ্রামের বাসিন্দা মিজানুর রহমান, সাহেদুল ইসলাম হেলাল, মোস্তফা কামাল মুন্সী, জামাল হোসেন মোল্লা ও মুক্তা বেগম।

বক্তাগণ বলেন, মিজানুর রহমান সৌদি আরব থেকে ২০২৫ সালের ১৬ অক্টোবর কচুয়ার চার হাজী সামছুল হক, আ. হক, বিবি আয়েশা ও নুরজাহানের মাধ্যমে চারশ' গ্রাম স্বর্ণ বাংলাদেশে পাঠান। এ চার হাজী বিমানবন্দরের ইমিগ্রেশন অতিক্রম করলে সফিবাদ গ্রামের সিন্ডিকেট চক্রের সদস্য জানেবুল হাসান মানিক, মামুন, রুবেল মিয়া ও কাউছার চারজন মিলে মিজানুর রহমানের স্বর্ণ আত্মসাৎ করেন। প্রবাস থেকে ফেরত এসে মিজানুর রহমান স্বর্ণ উদ্ধারের জন্যে প্রথমে বিমানবন্দর থানায়, পরে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। স্বর্ণ উদ্ধারের ঘটনায় এলাকায় কয়েক দফা গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস হয়। ২২মার্চ ২০২৬ তারিখের সালিসে মানিক গং ৩৫ লক্ষ টাকা মিজানুর রহমানকে দেয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী লিখিত স্ট্যাম্পে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জানেবুল হাসান মানিক গং ৩৫ লক্ষ টাকার মধ্যে ২ লক্ষ ১০ হাজার টাকা নগদ প্রদান করেন। বাকি টাকা কিছুদিনের মধ্যে দিয়ে দেয়ার কথা থাকলেও সালিসের পরে টাকা নিয়ে টালবাহানা শুরু করে। অধিকন্তু টাকা চাইতে গেলে মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান করে বলে সাংবাদিকদের জানান।

স্থানীয়রা জানান, জানেবুল হাসান মানিক ও কাউছার মানুষের অর্থ আত্মসাৎ করে গ্রামে সরকারি জায়গা দখল করে অত্যাধুনিক ডুপ্লেক্স ভবন তৈরি করেন এবং অনেক সম্পত্তির মালিক হয়েছেন। এলাকার মানুষের কাছ থেকে বিদেশে লোক নেয়ার কথা বলে বহু লোকের টাকা আত্মসাৎ করেছেন। স্থানীয়রা জানেবুল হাসান মানিকসহ সিন্ডিকেট চক্রের ৪ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়