মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২০:১৬

চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির নবীনবরণ ও অভিষেক

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির নবীনবরণ ও অভিষেক
চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির নবীনবরণ ও অভিষেক অনুষ্ঠানে নবাগত সভাপতি অ্যাড. এমএ হালিম পাটোয়ারীকে ক্রেস্ট প্রদান করছেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ ও অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সন্ধ্যায় শহরের চেয়ারম্যানঘাটাস্থ অ্যাড. দীপক চন্দ্র দেবনাথের চেম্বারে আয়োজিত এ অনুষ্ঠানে আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়ার মাধ্যমে এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল।

চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাড. এমএ হালিম পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. নাদিম হোসেন তালুকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব অ্যাড. মোবারক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন প্রধান, সাবেক সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ প্রধানীয়াসহ সমিতির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেয়া হয়। পাশাপাশি নবগঠিত কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান করে অভিষেক সম্পন্ন করা হয়। বক্তারা আইন পেশায় সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন এবং নবীন আইনজীবীদের দক্ষ ও মানবিক আইনজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

উল্লেখ্য, চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির এ আয়োজন আইনজীবীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসীম উদ্দিন প্রধান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়