সোমবার, ২২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ জুন ২০২৬, ২১:৪৫

ফরিদগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্বগ্রহণ

ফরিদগঞ্জ প্রতিনিধি।।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্বগ্রহণ

ফরিদগঞ্জ উপজেলায় ‘দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পথচলা সাংবাদিকদের সংগঠন ফরিদগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সেশনের জন্যে ২৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্বগ্রহণ করেছে। শনিবার (২০ জুন ২০২৬) সকালে প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী কমিটির সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের নেতৃত্বে আয়োজিত সভায় নতুন নেতৃত্বকে শপথবাক্য পাঠ করানো হয়।

নতুন কমিটিতে মানবজমিন প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামালকে সভাপতি, চ্যানেল ওয়ানের প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক এবং আজকের পত্রিকার প্রতিনিধি গাজী মমিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে ১৩ জুন ২০২৬ (শনিবার) প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ৩১ ভোট পেয়ে নির্বাচিত হোন আবু হেনা মোস্তফা কামাল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রবীর চক্রবর্তী। সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম ভূঁইয়া ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এসএম ইকবাল।

কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে রয়েছেন জনকণ্ঠের প্রতিনিধি এমকে মানিক পাঠান। সহ-সভাপতি পদে রয়েছেন আরো চারজন। এরা হচ্ছেন : ইত্তেফাকের প্রতিনিধি মো. মহিউদ্দিন, নয়া দিগন্তের সাবেক প্রতিনিধি এসএম মিজানুর রহমান, তৃতীয় মাত্রার প্রতিনিধি মশিউর রহমান ও মাইটিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন বেলাল।

সহ-সাধারণ সম্পাদক হয়েছেন চাঁদপুর দিগন্তের ইমাম হোসেন সৌরভ ও প্রতিদিনের কাগজের রুহুল আমিন খান স্বপন। অর্থ সম্পাদক মানবকণ্ঠের আক্তার হোসাইন, দপ্তর সম্পাদক জাগরণী টেলিভিশনের মোশারফ হোসেন ফারুক, প্রচার সম্পাদক ডেসটিনির মেহেদী হাসান। এছাড়া প্রকাশনা সম্পাদক রূপালী বাংলাদেশের আমান উল্যাহ খান ফারাবী, আইসিটি সম্পাদক মোহনা টেলিভিশনের ফাহাদ খান ও সাংস্কৃতিক সম্পাদক চাঁদপুর সময়ের জসিম উদ্দিন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন—ইনকিলাবের মামুনুর রশিদ পাঠান, আমার দেশের নুরুন্নবী নোমান, যুগান্তরের প্রবীর চক্রবর্তী, সকালের সময়ের আবদুস ছোবহান লিটন, বাংলাদেশের খবরের নুরুল ইসলাম ফরহাদ, সংবাদ সারাবেলার নারায়ণ রবিদাস, ডেইলি অবজারভারের এসএম ইকবাল, বাংলাদেশ বেতারের বিল্লাল হোসেন সাগর, আমার সংবাদের শিমুল হাসান, দেশ টিভির শরীফ আহমেদ ও সময়ের আলোর আনিছুর রহমান সুজন।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা সাদাকে সাদা ও কালোকে কালো বলার প্রতিশ্রুতি ব্যক্ত করে দেশ ও মানুষের কল্যাণে সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সভাশেষে প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত, অসুস্থ সাংবাদিকদের সুস্থতা ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়