মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২১:৩৯

চাঁদপুর জেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক হলেন মামুন খান

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর জেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক হলেন মামুন খান

চাঁদপুর জেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন মো. মামুন খান। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৪ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে ইসমাইল হোসেন পাটওয়ারী এবং জিয়াউর রহমান সোহাগকে শুরুতেই নিয়োগ দেয়া হয়। আহ্বায়ক ও সদস্য সচিব পদে নিয়োগ দেয়ার পর এখন যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য পদে নিয়োগ দেয়া হয়েছে। সেই বর্ধিত কমিটিতে ১নং যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন মো. মামুন খান।

দলীয় সূত্রে জানা যায়, মামুন খান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি পূর্বে চাঁদপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রাজনৈতিক জীবনে তিনি ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বলে দলীয় নেতা-কর্মীরা জানান। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিক রাজনৈতিক মামলার আসামি হন। এছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন সময়ে রাজনৈতিক হামলার শিকার হওয়ার ঘটনাও রয়েছে তার জীবনে।

নতুন দায়িত্ব পাওয়ার পর মামুন খান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়