প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২৩:১১
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মৃধার দাফন সম্পন্ন

চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মৃধার নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) বাদ মাগরিব চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমের বড়ো ছেলে হাফেজ সাঈদুর রহমান। জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা বন্ধু অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী ও মরহুমের চাচা আবদুল গণি। পরিচালনা করেন মাওলানা আবদুর রহমান গাজী। জানাজায় মরহুমের বন্ধু মহল, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জানাজা শেষে পৌর কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
|আরো খবর
সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১১টার দিকে হার্ট অ্যাটাক করে জাহাঙ্গীর মৃধা মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।








