সোমবার, ০৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৯:৩১

জেলা কারাগারে বন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
জেলা কারাগারে বন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা
চাঁদপুর জেলা কারাগারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কর্তৃক মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা কারাগারে কারাবন্দিদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত জীবন গঠনের উদ্দেশ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ও জেলা কারাগার, চাঁদপুরের যৌথ উদ্যোগে জেলা কারাগার প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, “মাদক জীবন ধ্বংস করে। একজন মানুষ মাদকে আসক্ত হলে তার পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে এবং নতুন প্রজন্মকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও বলেন, কারাবন্দিদের মাঝে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা শাস্তি ভোগ শেষে সমাজে ফিরে গিয়ে নতুনভাবে স্বাভাবিক জীবন শুরু করতে পারে এবং অপরাধ ও মাদক থেকে দূরে থাকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর-এর সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। তিনি মাদকের কুফল, স্বাস্থ্যঝুঁকি, সামাজিক অবক্ষয় এবং আইনগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদকবিরোধী সচেতনতা বাড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভুইয়া। সভায় উপস্থিত অতিথি ও আলোচকবৃন্দ মাদকের কুফল ও ক্ষতিকর দিক সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন এবং আলোচনা সভাশেষে উপস্থিত কারাবন্দিদের মাঝে মাদকের কুফল সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

এসময় জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়