বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০১:৫৭

বেপরোয়া প্রতিযোগিতায় ঝুঁকির মুখে যাত্রীজীবন

আব্দুল্লাহ আল মামুন
বেপরোয়া প্রতিযোগিতায় ঝুঁকির মুখে যাত্রীজীবন
ক্যাপশন : বোগদাদ ও আইদি বাসের ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতায় যাত্রীজীবন হুমকির মধ্যে পড়েছে। বুধবার বেলা ২টা ৫৪ মিনিটে বাকিলা বাজারে তোলা ছবি।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীসেবার নামে দীর্ঘদিন ধরে চলছে দুই পরিবহন প্রতিষ্ঠান বোগদাদ ও আইদি বাসের অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। প্রতিদিন শত শত যাত্রী এই রুটে যাতায়াত করলেও তাদের নিরাপত্তার বিষয়টি যেন বারবার উপেক্ষিত হচ্ছে। দ্রুত যাত্রী তোলা এবং প্রতিদ্বন্দ্বী বাসকে পেছনে ফেলার প্রতিযোগিতায় দু পরিবহনের চালক ও সংশ্লিষ্টরা প্রায়ই বেপরোয়া আচরণে জড়িয়ে পড়ছেন, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

বুধবার (৩ জুন ২০২৬) দুপুর ২টা ৫৪ মিনিটে হাজীগঞ্জের বাকিলা বাজার এলাকায় এমনই এক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, চাঁদপুর থেকে ছেড়ে আসা আইদি ও বোগদাদ বাস একে অপরকে অতিক্রম করার চেষ্টা করতে গিয়ে প্রায় পুরো সড়ক দখল করে ফেলে। এতে বিপরীত দিক থেকে আসা যানবাহন এবং সাধারণ পথচারীরা চরম ঝুঁকির মধ্যে পড়েন। মুহূর্তের জন্যে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

স্থানীয়রা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায়শই দু পরিবহনের মধ্যে আগে যাওয়া-আসার প্রতিযোগিতা দেখা যায়। অতিরিক্ত গতি, হঠাৎ ওভারটেকিং এবং ট্রাফিক নিয়ম অমান্য করার কারণে বহুবার দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, এই অসুস্থ প্রতিযোগিতার বলি হয়ে অতি সম্প্রতি একজন নাইটগার্ড প্রাণ হারিয়েছেন। এরপরও সংশ্লিষ্টদের মধ্যে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ফলে যাত্রী, পথচারী এবং অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

সচেতন মহলের দাবি

সচেতন মহল মনে করছেন, চাঁদপুর-কুমিল্লা সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর নজরদারিকার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় প্রতিযোগিতার এই বেপরোয়া সংস্কৃতি আরও প্রাণহানির কারণ হয়ে দাঁড়াতে পারে।

যাত্রীসেবা হওয়া উচিত নিরাপদ ও মানবিক। প্রতিযোগিতা যদি জীবনের জন্যে হুমকি হয়ে দাঁড়ায়, তবে তা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়