প্রকাশ : ০২ জুন ২০২৬, ০০:৩৩
মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাংবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাংবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন ২০২৬) নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচে ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন একাদশ ও ছেংগারচর পৌরসভা একাদশ অংশগ্রহণ করে। ফতেপুর পশ্চিম ইউনিয়ন একাদশ ৩-০ গোলে ছেংগারচর পৌর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফতেপুর পশ্চিম ইউনিয়ন একাদশের পক্ষে রাসেল ৩টি গোল দিয়ে সেরা খেলোয়াড় হিসেবে ট্রফি গ্ৰহণ করেন।
|আরো খবর
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওমেন্স ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার (আইইবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গণি তপাদার, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু প্রমুখ।
খেলার ধারাভাষ্যকার ছিলেন ফয়সাল আহমেদ। প্রধান রেফারি ছিলেন হারুনুর রশিদ।
ম্যাচশেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
ডিসিকে /এমজেডএইচ








