বুধবার, ২৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৪:৩৬

হরিনা ফেরিঘাটে ঘূর্ণিঝড়ের তাণ্ডব

অনলাইন ডেস্ক
হরিনা ফেরিঘাটে ঘূর্ণিঝড়ের তাণ্ডব

পন্টুন উপরে উঠে গেছে, গাছ উপড়ে দোকান বাসা-বাড়ি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবিতে গরুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ।। আকস্মিক ঘূর্ণিঝড় কালবৈশাখীর প্রভাবে চাঁদপুরের মেঘনা নদী তীরবর্তী হরিনা ফেরিঘাট এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২৭ মে ২০২৬) সকাল ৯ টার সময় হঠাৎ দমকা বাতাস শুরু হয়। মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। ঘূর্ণিঝড় ও প্রচণ্ড ঢেউয়ের তাণ্ডবে ফেরি ও পন্টুন সরে গিয়ে উপরে উঠে গেছে। শরিয়তপুর চর এলাকার একটি গরুবাহী ট্রলার চাঁদপুরের দিকে আসার পথে ডুবে গেলে এক কৃষকের চারটি গরুর মধ্যে একটি গরু মারা যায়।

এছাড়া ফেরিঘাটে গাছপালা উপড়ে কাঁচা ঘরবাড়ি ও দোকানের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে এসব তথ্য জানা যায়।

হরিনা এলাকার বাসিন্দা খলিল শেখ (৩৫) জানান, রাস্তার পাশে গাছ উপড়ে পড়ে তার দোকান ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

বিআইডব্লিউটিসি, চাঁদপুর-এর হরিনা ফেরিঘাট ব্যবস্থাপক ফয়সাল চৌধুরী জানান,

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে

উত্তাল নদীর ঢেউয়ের আঘাতে ফেরিঘাটের একটি পন্টুন সংযুক্ত গ্যাংওয়ে নড়বড়ে হয়েছে। ২ ঘণ্টা চেষ্টার পর পন্টুনটি আগের অবস্থানে মেরামত করা হয়।

প্রায় আধাঘণ্টা স্থায়ী ঝড়-বৃষ্টিতে হরিনা

ফেরিঘাট এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়