বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩১

কালবৈশাখী ঝড় বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি

আলমগীর তালুকদার।।
কালবৈশাখী ঝড় বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি

টানা তিনদিনের কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে কচুয়ায় ধান ও ভুট্টা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বেশিরভাগ মাঠেই কৃষকের পাকা বোরো ধানের জমিতে বৃষ্টির পানি। কোনো কোনো মাঠে হাঁটু পরিমাণ পানি। পাকা ধান পানির নিচে পড়ে আছে। বৈরী আবহাওয়ায় বাতাসে অনেক ক্ষেতের পানিতে ধান হেলে পড়ে গেছে।

গুলবাহার গ্রামের কৃষক আবুল হোসেন জানান, বৃষ্টির পানিতে পাকা ধান পানির নিচে। ধান কাটার লোকের অভাব।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপু আহমেদ জানান, সমগ্র উপজেলায় এ মৌসুমে কৃষকগণ ১৩ হাজার ৪১৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছে। বেশিরভাগ কৃষকের ধান পেকে গেছে। তার মধ্যে প্রায় অর্ধেক কৃষক ধান কেটে ফেলেছে। বাকি কৃষকদের ধান দ্রুত কেটে বাড়ি নিয়ে যাওয়াই আমাদের পরামর্শ।

অপরদিকে বেশিরভাগ ভুট্টার জমিতে পানি জমে আছে। পানি নিষ্কাশন না হলে ভুট্টা ফসলের ক্ষতি সাধিত হবে বলে কৃষকগণ জানান।

উপজেলা কৃষি অফিসার জানান, এ মৌসুমে কচুয়ায় কৃষকগণ ৮৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছে। ভুট্টা ক্ষেতের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। যেসব ভুট্টা গাছ হেলে গেছে তা সোজা করে দিতে হবে। ২/১ দিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটলে কৃষকদের বড়ো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কেটে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়