বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ২১:১২

ফরিদগঞ্জ প্রেসক্লাব সদস্যদের জন্যে ড্যাফোডিল ইউনিভার্সিটির ‘মোবাইল সাংবাদিকতা ও এআই’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

ফরিদগঞ্জ প্রেসক্লাব সদস্যদের জন্যে ড্যাফোডিল ইউনিভার্সিটির ‘মোবাইল সাংবাদিকতা ও এআই’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
ফরিদগঞ্জ প্রতিনিধি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (জেএমসি) উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ে ‘মোবাইল জার্নালিজম অ্যান্ড এআই মিডিয়া স্কিলস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা প্রেসক্লাবের একদল সাংবাদিক। প্রশিক্ষণ কর্মশালায় হাতে-কলমে পেশাদার সাংবাদিকেরা মোবাইল জার্নালিজমের নানা বিষয়ের পাশাপাশি সাংবাদিকতায় কাজে লাগে এমন নানান এআই টুলসের ব্যবহার শিখেছেন।

দিনব্যাপী কর্মশালার শুরুতে সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম হলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেএমসি বিভাগের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেমসি বিভাগের অধ্যাপক ড. গ্রেগরি জন সিমন্স এবং বিভাগের বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মেহেরাবুল হক এবং মেহেরুন নাহার।

প্রশিক্ষণ কর্মশালায় দুটি সেশনের মধ্যে মোবাইল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জেএমসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল কাবিল খান (জামিল) এবং সাংবাদিকতায় এআই’র ব্যবহার বিষয়ে কর্মশালা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক নুরুন্নবী চৌধুরী (হাছিব)।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল। এ সময় তিনি বলেন, বর্তমান সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের জেএমসি বিভাগের উদ্যোগ আমরা চেষ্টা করেছি পেশাদার সাংবাদিকদের প্রচলিত প্রযুক্তিগুলোর সঙ্গে হাতে-কলমে পরিচয় করিয়ে দেয়ার পাশপাশি এসব টুলসকে ব্যবহার করার পদ্ধতিকে

সহজভাবে তুলে ধরতে।

অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুম ইকবালকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। একই সঙ্গে এমন সুন্দর কর্মশালা আয়োজনের জন্যে বিশ্ববিদ্যালয়ের জেএমসি বিভাগ এবং কর্মশালা পরিচালনাকারীদেরও প্রেসক্লাবের পক্ষে বিশেষ উপহার তুলে দেয়া হয়।

কর্মশালায় অংশ নেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আব্দুস সোবহান লিটনসহ ১৮ জন সাংবাদিক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়