প্রকাশ : ০৮ মে ২০২৬, ২২:১১
বাতিঘর মানবকল্যাণ সংস্থার সভাপতির বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া

সামাজিক সংগঠন বাতিঘর
|আরো খবর
মানবকল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর হোসেনের বাবা হাজী আব্দুর রশিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে ২০২৬) বাদ আসর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বাতিঘর
মানবকল্যাণ সংস্থার পক্ষ থেকে মিলাদের আয়োজন করা হয়। এতে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।
এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসাইন পাটোয়ারীর বাবা ও সভাপতি জাহাঙ্গীর হোসেনের বাবার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া সংগঠনটির সকল সদস্যের পরিবারের দীর্ঘায়ু কামনা করা হয়।
উপস্থিত ছিলেন বাতিঘর মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী, অর্থ সম্পাদক মো. রনি, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মো. মহিউদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য, বাজারের ব্যবসায়ী ও মসজিদের মুসল্লিরা।







