বুধবার, ০৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০২:৫০

প্রধানমন্ত্রীর আগমন সফল করতে বিএনপি নেতৃবৃন্দের সাথে জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভা

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর আগমন সফল করতে বিএনপি নেতৃবৃন্দের সাথে জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভা
ছবি ক্যাপশন-প্রধানমন্ত্রীর চাঁদপুরে আগমন সফল করার জন্যে জেলা পরিষদ প্রশাসকসহ বিএনপি'র নেতৃবৃন্দের সাথে জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাক্ষাতের দৃশ্য।

চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন সফল করার জন্যে জেলা বিএনপি'র নেতৃবৃন্দের সাথে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমান্ড প্রস্তুতিমূলক সভা করেছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সেলিম উল্যা সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান শফিকুজ্জামান, পিপি কোহিনুর বেগম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন খানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা কমান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মহিউদ্দিন রাসেল, সদস্য সচিব নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক আলী আক্কাছ মিজি, হাইমচর উপজেলা সন্তান সংসদের আহ্বায়ক মহসিন মিয়া কিশোর, মোহাম্মদ নজরুল ইসলাম খান, মো. শাহাবুদ্দিন খান, মানিকুর রহমান মানিক, আবু তালেব সেলিম, ওমর ফারুক, জয়নাল আবেদীন খান, এম এম জলিল প্রমুখ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমানের চাঁদপুর আগমনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ একাত্মতা প্রকাশ করে কর্মসূচি সফল করার জন্যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ‌মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সৌজন্য সাক্ষাৎ করায় জেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের ধন্যবাদ জানান। এ ছাড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড গ্রহণ করার জন্যে অনুরোধ করেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়