বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২০:৪২

জেলা কারাগারে বন্দিদের সাথে লিগ্যাল এইডের সচেতনতামূলক সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ।।
জেলা কারাগারে বন্দিদের সাথে লিগ্যাল এইডের সচেতনতামূলক সভা
চাঁদপুর জেলা কারাগারে বন্দিদের নিয়ে লিগ্যাল এইড অফিস কর্তৃক আয়োজিত সচেতনতামূলক সভায় উপস্থিত সিনিয়র জেলা ও দায়রা জজসহ বিচারকবৃন্দ, জেল সুপার এবং প্যানেল আইনজীবীবৃন্দ।

'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) চাঁদপুরেও নানান কর্মসূচিতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। এ দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও মেলায় চাঁদপুর জেলা কারাগার কর্তৃপক্ষ অংশগ্রহণ করে। বিকেলে জেলা কারাগারের বন্দিদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা কারাগারের ভেতরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।

জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত কারাবন্দি এবং প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে সরকারি খরচে আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক এ মতবিনিময় সভায় বিচারকবৃন্দ এবং জেল সুপার মো. জয়নাল আবেদীন ভূঁঞা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিনা বিচারে আটক কিংবা অসচ্ছল কারাবন্দিদের আইনি সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড অফিস কাজ করছে। কারা কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারি খরচে আইনি সহায়তা অসহায় দরিদ্র বিচারপ্রার্থী মানুষের সাংবিধানিক অধিকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়