বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৬:২৭

মতলবে প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

মতলব দক্ষিণ উপজেলায় প্রতিবন্ধী, দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়|

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৪ লক্ষাধিক টাকা প্রতিবন্ধী, গরীব, অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিনের প্রচেষ্টায় এবং মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসায় কেএম ইশমাম।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক জহির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ| অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মতলব পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাকির হোসেন প্রধান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব পৌরসভা এবং উপজেলার ৬টি ইউনিয়নের ১শ' ৩৩ জনকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়|

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়