প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২০:১২
চাঁদপুর জেলা শ্রমিক দলের সাথে সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের মতবিনিময় সভা

নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল রেজি. নং-বি-২০৭৫ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে জেলা শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সভায় উপস্থিত ছিলেন নবগঠিত জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের সভাপতি মো. মকবুল হোসেন শেখ, সহ-সভাপতি মো. সোহেল গাজী, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ফরাজী, সাইফুল ইসলাম মল্লিক, দপ্তর সম্পাদক ওয়ালীউল্লাহ, মো. মাকসুদ বেপারী, মোশারফ হোসেন গাজী (রানা), আ. হালিম মাতাব্বর প্রমুখ।








