প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২১:২৮
ব্যবসায়ী নেতা মেজবাহ মালের পিতার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাবেক পরিচালক ও মেসার্স ওহাব ফিশ এন্ড ট্রেডার্সের চেয়ারম্যান ও পরিচালক আলহাজ্ব মেজবাহ উদ্দিন মালের পিতা মরহুম হাজী আ. ওহাব মালের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার (৫ এপ্রিল ২০২৬) বাদ জোহর বড় স্টেশন মাছঘাট সংলগ্ন হযরত ওমর (রা.) জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
|আরো খবর
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি মানিক জমাদার, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাবেক পরিচালক হাজী আকবর হোসেন, হাজী আ. রব, আনোয়ার হোসেন বেপারী, নজরুল ইসলামসহ ঘাটের মৎস্য ব্যবসায়ী ও মৎস্য ব্যবসায়ী নেতারা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শামিম হোসাইন জমাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়া, বিশিষ্ট রাজনীতিবিদ জাহাঙ্গীর পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুরুব্বিগণ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত ওমর (রা.) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. সাইফুদ্দিন।
এই দোয়ার আয়োজনে সমবেত মুসল্লিদের কাছে আলহাজ্ব মেজবাহ উদ্দিন মাল তার মরহুম পিতা হাজী আ. ওহাব মালের রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, আলহাজ্ব মেজবাহ উদ্দিন মাল এই মসজিদসহ আরও একটি মাদ্রাসা ও এতিমখানায় এমন দোয়া এবং মিলাদের আয়োজন করেন।








