প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৮:৪৫
মাতৃকেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

চাঁদপুর শহরে মাতৃকেয়ার হসপিটাল (প্রা.) এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটা প্রাইভেট হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ চিত্রলেখা মোড়ে এ হাসপাতালটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি। উদ্বোধন শেষে তিনি হসপিটালের ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, হসপিটালের ব্যবস্থাপনা অত্যাধুনিক এবং যুগোপযোগী। আমি প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন মাতৃকেয়ার হসপিটালের চেয়ারম্যান আবীর হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি আবু নাছের, সিইও মো. ফজলে রাব্বি ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিচালক সহিদ উল্লাহ পাটওয়ারী, ফাহিম খান মাসুম, নিশাত বসু, আবু মুসা তানবীর, আবু তৈয়ব পলাশ, জাহিদুল ইসলাম প্রমুখ।






