শনিবার, ২৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৩:০৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। সকাল ৬টায় কলেজ অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ শহিদদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকারে' পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভায় সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এবং পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাসুদ হোসেন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মহিউদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের অদম্য স্পৃহা ও আত্মত্যাগের মাধ্যমে মাত্র নয় মাসে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তিনি তাঁর বক্তব্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অসহনীয় বৈষম্যের বিষয়ে আলোকপাত করেন এবং মুক্তিযুদ্ধের আবশ্যকতা সম্পর্কে গুরুত্বারোপ করেন। পরিশেষে তিনি মুক্তিযুদ্ধে শহিদ সকল মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়