প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ২৩:১৯
আশিকাটিতে জামায়াতের ইফতার মাহফিল
ঈদ আনন্দে সমাজের অসহায় মানুষকে শামিল করতে হবে
-------------- অ্যাড. মো. শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে পাইকাস্তা মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, কুরআন নাজিলের মাস রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আত্মশুদ্ধির এই মাসে আমরা নিজেদের কতোটুকু পরিবর্তন করতে পেরেছি--এর পর্যালোচনা করতে হবে। প্রশিক্ষণের একটি মাস থেকে শিক্ষা নিয়ে বছরের বাকি ১১ মাস জীবন পরিচালনা করতে হবে। কুরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনার প্রশিক্ষণের জন্যে রমজান মাস উৎকৃষ্ট সময়। রমজানের শেষে আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দে সমাজের অসহায় মানুষকে শামিল করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জুবায়ের হোসেন, সদর উপজেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, আশিকাটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহিদুর রহমান উৎফল।
আশিকাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ শাহজাহানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী হাফেজ শেখ ফরিদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








