সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৭

চাঁদপুর সদরের এমপিকে জেলা প্রশাসকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর সদরের এমপিকে জেলা প্রশাসকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৬২ চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের নেতৃত্বে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তর প্রধানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সংসদ সদস্য মহোদয়ের সাথে চাঁদপুর জেলার দপ্তর প্রধানগণের পরিচিতি ও মতবিনিময় সভায় এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সভাটিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়