প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ২১:৩২
দক্ষিণ রূপসা ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
বদিউজ্জামানপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

ফরিদগঞ্জের দক্ষিণ রূপসা ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার ঘোড়াশালা মাঠে এ ফাইনাল খেলায় বদিউজ্জামানপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং পূর্ব বড়ালী উদীয়মান তরুণ প্রজন্ম রানার্সআপ হয়।
|আরো খবর
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনার পূর্বপাড়ের বিখ্যাত রূপসার জমিদার পরিবারের অন্যতম সদস্য আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন রূপসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ভূঁইয়া, যুবদল নেতা ফারুক খান, আনোয়ার হোসেন সজিব, মো. আব্দুল জলিল, আকবর হোসেন রনি, মামুনুর রশিদ, রাজু ও মোহাম্মদ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বৃদ্ধি পাবে।








