বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৮:৫০

খেলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই

আর্জেন্টিনা জিতলেও খুশি ব্রাজিল হারলেও খুশি

.....................মাজহারুল হক পাটওয়ারী.......

অনলাইন ডেস্ক
আর্জেন্টিনা জিতলেও খুশি ব্রাজিল হারলেও খুশি
ফুটবল খেলা বলতে বুঝি আর্জেন্টিনা, আমার বাবা চাচা এমনকি ফ্যামিলির ৮০% সদস্য আর্জেন্টিনার সাপোর্টার। বাবা-চাচাদের আমলে বিশ্বকাপ এনে দিয়েছে ম্যারাডোনা আর আমাদের আমলে মেসি। এই কথা একমাত্র আর্জেন্টাইন ফ্যানরাই বলতে পারবে, যেটা ব্রাজিল বা অন্য দল বলার সাহস রাখে না।
আর্জেন্টিনা করার অন্যতম কারণ হলো, ছোটবেলা থেকে ম্যারাডোনা,মেসিদের খেলা দেখে আসছি, কিশোর বয়সেও আর্জেন্টাইন প্রেমে মুগ্ধ ছিলাম, এখন যুবক বয়সে ঐ একই প্রেমে ডুবে আছি। মজার বিষয় হলো, আমার সহধর্মিণীও আর্জেন্টাইন ফ্যান, এমনকি আমার ছেলেরাও মেসিকে ভালো করে চেনে, হয়তো এটা বাবার দেখাদেখি, হয়তো যুবক বয়সে তারাও মেসিদের বা ভবিষ্যৎ আর্জেন্টাইন স্টার প্লেয়ারদের খেলা দেখে এই দলই সাপোর্ট করবে।
মেসি ম্যারাডোনাদের ভালো না লেগে উপায়ও তো নেই। কারণ, মেসির অসাধারণ ড্রিবলিং, এতো এতো অর্জন।
• মেসির অর্জনগুলো দেখেন--
• ২০২২ FIFA World Cup চ্যাম্পিয়ন
• ২০২১ Copa América চ্যাম্পিয়ন
• ২০২৪ Copa América চ্যাম্পিয়ন
• ২০২২ Finalissima চ্যাম্পিয়ন
• বিশ্বকাপ গোল্ডেন বল (২০১৪, ২০২২)–দুবার পাওয়া একমাত্র খেলোয়াড়দের একজন।
ক্লাব ক্যারিয়ার
• ১০ বার La Liga অর্জন
• ৪ বার UEFA Champions League অর্জন
• ৭ বার Copa del Rey অর্জন
• বহু লীগ ও আন্তর্জাতিক শিরোপা অর্জন
ব্যক্তিগত পুরস্কার
• ৮ বার Ballon d'Or (বিশ্বরেকর্ড) অর্জন
• ৬ বার European Golden Shoe অর্জন
• FIFA The Best পুরস্কার একাধিকবার অর্জন
মেসির উল্লেখযোগ্য রেকর্ড :
বিশ্বকাপ রেকর্ড
• বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডধারী।
• বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ডধারী।
• বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ডধারী।
• বিশ্বকাপে ৫টি ভিন্ন আসরে অ্যাসিস্ট করা একমাত্র খেলোয়াড়।
• বিশ্বকাপে সবচেয়ে বেশি Player of the Match পুরস্কার (১১)।
• বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি অ্যাসিস্টের যৌথ রেকর্ড।
আর্জেন্টিনার হয়ে--
• সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়।
• সর্বোচ্চ গোলদাতা।
• সর্বোচ্চ অ্যাসিস্টদাতা।
কোপা আমেরিকা--
• দক্ষিণ আমেরিকার পুরুষ ফুটবলে সর্বোচ্চ আন্তর্জাতিক গোল।
• সর্বোচ্চ আন্তর্জাতিক অ্যাসিস্ট।
২০২৬ বিশ্বকাপে নতুন কী রেকর্ড করতে পারেন?
বর্তমান ২০২৬ বিশ্বকাপে মেসি ইতোমধ্যে দুর্দান্ত শুরু করেছেন। রিপোর্ট অনুযায়ী তিনি বিশ্বকাপে ১৮ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন।
সম্ভাব্য নতুন রেকর্ড
বিশ্বকাপের একক সর্বোচ্চ গোলদাতা।
বিশ্বকাপে সর্বাধিক ম্যাচের রেকর্ড আরও বাড়ানো
• তিনি ইতিমধ্যেই এই রেকর্ডের মালিক।
• ২০২৬-এর প্রতিটি ম্যাচে নতুন উচ্চতা যোগ হবে।
সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ের ম্যাচ
• এই তালিকাতেও শীর্ষস্থান দখলের সুযোগ রয়েছে।
সবচেয়ে বয়স্ক নকআউট গোলদাতা
• ৩৯ বছর বয়সে গোল করলে নতুন ইতিহাস গড়তে পারেন।
বিশ্বকাপে আরও Player of the Match
• এই রেকর্ড ইতোমধ্যেই তার।
• নতুন পুরস্কার পেলে ব্যবধান আরও বাড়বে।
এতো এতো অর্জন একমাত্র লিওনেল আন্দ্রেস মেসির দ্বারাই সম্ভব। আর্জেন্টাইন ফ্যানরাও বিরক্ত হয়ে গেছে এতো এতো অর্জন দেখে কোনটা রেখে কোনটা বলবে। ক'দিন আগেই তো ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও তার এক পোস্টে বলেছেন "মেসি সর্বকালের সেরা এটা আমাদের সবার প্রকাশ্যে স্বীকার করা উচিত।" দুনিয়ার যত স্টার বা ভালো ভালো প্লেয়ার আছে সবাই এক কথায় মেসিকে সেরাদের সেরা বলে ডাকে। এই কারণেই মেসিকে বলা হয় দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বা (G.O.A.T.) যা ফুটবল ইতিহাসে অন্য কোনো প্লেয়ারের নামের পাশে পাওয়া যায় নি, আর যাবেও না। মেসির এতো এতো অর্জনের মধ্যে মাঝে মাঝে ব্রাজিল ফ্যান বন্ধুদের দেখলে আফসোসই লাগে। তাই তাদেরকে দেখলে উৎসাহ দেওয়ার জন্যে মাঝে মাঝে বলি, খেলা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই, আর্জেন্টিনা জিতলে খুশি, ব্রাজিল হারলেও খুশি।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়