প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৮:২২
বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, ফুটবলপ্রেমীদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী আব্দুল্লাহ আরমান

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি দীর্ঘদিনের ভালোবাসার কথা জানিয়ে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পাংখার বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহ আরমান। তিনি বলেন, "আর্জেন্টিনা আমার সব সময়ের প্রিয় দল। তাদের নান্দনিক ও শৈল্পিক ফুটবল আমি খুব উপভোগ করি। কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি, মার্টিনেজের মতো খেলোয়াড়রা বিশ্ব ফুটবলে অসাধারণ অবদান রেখে যাচ্ছেন।"
|আরো খবর
তিনি আরও বলেন, "আমি একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি সুস্থ জীবনযাপনের জন্যে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শরীরের স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা ও কর্মদক্ষতা ধরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। বিশ্বকাপ ফুটবল আমাদের শৃঙ্খলা, দলগত ঐক্য ও কঠোর পরিশ্রমের শিক্ষা দেয়।"
বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "আমি বিশ্বাস করি, একদিন একজন বাংলাদেশি ফুটবলারও বিশ্বকাপের মঞ্চে খেলার গৌরব অর্জন করবে। আমাদের তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে হবে।"
বিশ্বকাপ উপলক্ষে তিনি সুবর্ণচর, পাংখার বাজারসহ এলাকার সকল ফুটবলপ্রেমীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে প্রিয় দল আর্জেন্টিনার জন্যে সবার কাছে দোয়া কামনা করে বলেন, "আমি আশাবাদী, আর্জেন্টিনা এবারও দারুণ ফুটবল উপহার দেবে এবং বিশ্বকাপ জয়ের লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করবে।"
উল্লেখ্য, আব্দুল্লাহ আরমান পাংখার বাজারের সুপরিচিত ব্যবসায়ী এবং হাজী আবু তাহের স্টোরের স্বত্বাধিকারী। তাঁর প্রতিষ্ঠানে গৃহনির্মাণ সামগ্রী ও বিভিন্ন ধরনের স্যানিটারি পণ্য খুচরা বিক্রি করা হয়।








