প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৫:৫২
খুদে ফুটবলার রুপম দে'র খুব ইচ্ছা মেসিকে কাছ থেকে ছুঁয়ে দেখার

খুদে ফুটবলার রুপম দে, ফুটবল-পাগল বলা চলে।বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ মাঠে প্রশিক্ষক ইউসুফ বকাউলের কাছে ফুটবলের বিভিন্ন কৌশল শেখার প্রশিক্ষণ নিচ্ছে। ২০২২ বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে সমর্থন করেছে এবং জীবনের প্রথম সমর্থন করে আর্জেন্টিনা ফুটবল দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় খুবই খুশি হয়েছিলো।
|আরো খবর
মনেপ্রাণে ভালোবাসে মেসিকে। দৈনিক চাঁদপুর কণ্ঠকে রূপম দে বলে, আমার খুব ইচ্ছা মেসিকে কাছ থেকে ছুঁয়ে দেখা!
২০২৬ বিশ্বকাপে মেসির নেতৃত্বে এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলে তার বিশ্বাস।
বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রূপম দে বৃহস্পতিবার (১১জুন ২০২৬) চাঁদপুর সদর উপজেলা হলরুমে জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় ধাপ পর্যন্ত এগানোর পরে লক্ষ্যে পৌঁছতে পারেনি, তবুও খুশি। কারণ, কুইজে অংশগ্রহণ করে বিশ্বকাপ সম্পর্কে অজানা অনেক কিছুই জানতে পেরেছে। বিশ্বকাপ ফুটবলে তার স্বপ্নের প্লেয়ার লিওনেল মেসি এবং মেসি।








