শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৯

রাজারগাঁওয়ে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল খেলার পুরস্কার বিতরণ

রাজারগাঁওয়ে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল খেলার পুরস্কার বিতরণ
আলমগীর কবির

'এমন একটি সমাজ চাই, যে সমাজে মাদক নাই।'

এ শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সিজন ১ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে দক্ষিণ রাজারগাঁও খেলার মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণকারী জেলার ১৬টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড একাদশ, রানার আপ হয় বিসমিল্লাহ একাদশ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আলমগীর কবির, যুবদলের নেতা আলী কাউসার বেপারী, রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইউনুস খান, সাধারণ সম্পাদক মো. হারেছ আহমেদ খান,

ছাত্রদলের নেতা মাহবুবুর রহমান বাবু, নাঈম হোসেন, আরিফ খান, তছলিম হোসেন, রিয়াদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়