শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২২:৫৮

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শুক্রবার

আব্দুল্লাহ আল মামুন
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শুক্রবার
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) শতবর্ষের ঐতিহ্যের ধারক চাঁদপুরের সুপ্রাচীন বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিমুল্লাহ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি নাজমুন নাহার। সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হবে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপনের জন্যে কর্তৃপক্ষ ব্যাপক আয়োজন করেছে এবং এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

কলেজ অধ্যক্ষ মোশারেফ হোসেন জানান, এই অনুষ্ঠানটি ঘিরে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর মাঝে আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তিনি অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করেছেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়