প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৩:৫৭
কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার হালচাল
শীঘ্রই গঠন করা হবে নূতন কমিটি

কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক স্থানীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলা, যেমন—ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি সবসময় বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদুল হাসান রাসেল জানান, কচুয়ায় আমি যোগদান করার পর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করেছি।
শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা হলো দেশের খেলাধুলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীর দিক থেকেও এটি দেশের সর্ববৃহৎ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছর দেশব্যাপী শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রমজান মাস উপলক্ষে খেলাধুলায় একটু স্থবিরতা রয়েছে। ঈদুল ফিতরের পর আবার নতুন উদ্যমে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম চলবে। এছাড়াও খুব শীঘ্রই উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন করা হবে।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ জানান, ইউএনও স্যার খেলাধুলার বিষয়ে সর্বদা আমাদের দিক নির্দেশনা দিয়ে আসছেন।খেলাধুলার বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিক।








