প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫
মাদারীপুরে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টায়ার-১
উদ্বোধনী ম্যাচে চাঁদপুরের কাছে ৪৪ রানে হেরেছে মানিকগঞ্জ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে মাদারীপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ
|আরো খবর
টায়ার-১-এর খেলা।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে মাদারীপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান।
মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে চাঁদপুর ও মানিকগঞ্জ জেলা ক্রিকেট দল। এ ম্যাচে চাঁদপুরের কাছে ৪৪ রানে হেরে যায় মানিকগঞ্জ।
টসে জয়লাভ করে চাঁদপুর জেলা ক্রিকেট দল প্রথমে ব্যাট করে। দলটি ৪২ ওভার ৫ বলে সব ক'টি উইকেট হারিয়ে ১৮৬ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ফজলে রাব্বি ৪৩, মইনুল ২৮ ও ফাহিম ২৭ রান করেন।
মানিকগঞ্জ জেলা ক্রিকেট দল ১৮৭ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে । তবে দলটি ৩০ ওভার ৪ বলে সব ক'টি উইকেট হারিয়ে ১৪২ রান করে। বল হাতে চাঁদপুরের তানভীর ৮ ওভারে ১ মেডেন সহ ২৬ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। দলের কোচ হিসেবে রয়েছেন পলাশ কুমার সোম ও টিম ম্যানেজার হিসেবে রয়েছেন মো. সোলায়মান।








