প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২১:৪১
চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে কাজী জাহাঙ্গীর আলম মিন্টুর অভিনন্দন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চাঁদপুর জেলা শাখার নবঘোষিত আংশিক কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ৭ নম্বর তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জাহাঙ্গীর আলম মিন্টু।
|আরো খবর
অভিনন্দন বার্তায় কাজী জাহাঙ্গীর আলম মিন্টু আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন নেতৃত্বের হাত ধরে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে। তারুণ্যের মেধা, সাহস ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর তারুণ্যের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে চাঁদপুরের তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচনে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সার্বিক সফলতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।








