বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৮:৪২

ফরিদগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির আলোচনা সভায় সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

জুলাই বিপ্লবের চেতনা ধারন করে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রগঠনে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হতে হবে

প্রবীর চক্রবর্তী।।
জুলাই বিপ্লবের চেতনা ধারন করে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রগঠনে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হতে হবে

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে ফরিদগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব একদিনে হয়নি। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে পতিত আওয়ামীলীগ সরকার এদেশের সাধারণ মানুষের উপর যে জুলুম-নির্যাতন করেছে, তার পরিণতিতেই জুলাই গণঅভ্যুত্থান।

তিনি বলেন, ২০১৩ সালের ২৫ অক্টোবর গণতন্ত্র রক্ষার দাবিতে ফরিদগঞ্জের তিনজন যুবদল কর্মী নির্মমভাবে মৃত্যুবরণ করেন। বিএনপির হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর ঘরের বাইরে কাটিয়েছেন। আদালতে হাজিরা দিতে দিতে তাদের কর্মজীবন শেষ হয়ে গেছে। ফলে ২০২৪ সালের আন্দোলনে এদেশের মানুষ ফুঁসে উঠেছিলো। যার বহিঃপ্রকাশে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। আমাদের আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। সামনে এগিয়ে যাওয়ার পালা। তাই ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রগঠনে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ। এজন্যে আমরা যারা বিএনপি করি এবং দলকে ভালোবাসি তাদের এক ও ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে ছোটখাট মতভেদ থাকতে পারে। কিন্তু দলের স্বার্থে আমরা এক ও অভিন্ন। এখনো ষড়যন্ত্রকারীরা থেমে নেই। বিএনপিকে নানাভাবে হেয় করতে উঠে পড়ে লেগেছে। মানুষকে ভুল বোঝাচ্ছে। যারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে বাজে মন্তব্য করেছে, তারাই এখন বড়ো বড়ো কথা বলছেন। আমি আপনাদের পাশে ছিলাম এবং আমৃত্যু আপনাদের পাশে থাকবো। আপনারা বিএনপির পাশে ঐক্যবদ্ধ থাকুন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, পৌর বিএনপির এম এম টুটুল পাটওয়ারী, বিএনপি নেতা বিল্লাল খান, বাছির আহম্মেদ, হুমায়ুন কবির কাজী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, সেলিম রাঢ়ী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপন, পৌর যুবদলের শাওন পাঠান, ছাত্রদল নেতা মহিন উদিÍন, রাশেদ বেপারী, মনির হোসেন প্রমুখ।

আলোচনা শেষে ফরিদগঞ্জ উপজেলার তিন যুবদল কর্মীসহ বিগত ১৭ বছরে এবং সারাদেশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। #

ছবির ক্যাপসন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়