প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৩:৪৭
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাসির উদ্দিন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে চাঁদপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র বিক্ষোভ সমাবেশ

তিনবারের সাবেক
|আরো খবর
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসির উদ্দিন পাটওয়ারীর কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘আমরা জুলাই যোদ্ধা’ চাঁদপুরের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মো. হারুনুর রশিদ, সদস্য সচিব মো. কাউছার আহম্মেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জাহিদ ভূঁইয়া, নাজমুল, হোসেন মহসিন এবং সদস্য পরান, এনাম, মো. কামরুল হাসান রনি, মাহিন ঢালী রনিসহ অন্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দাবি করেন, নাসির উদ্দিন পাটওয়ারীর বক্তব্যে চাঁদপুরের মানুষ ক্ষুব্ধ হয়েছে। তাঁকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানিয়ে তারা বলেন, তিনি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
ছবির ক্যাপশন :
চাঁদপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ।








