প্রকাশ : ১৫ মে ২০২৬, ২২:৪৯
প্রধানমন্ত্রীর আগমনে হান্নান মিয়াজীর নেতৃত্বে চাঁদপুর শহরে স্বাগত মিছিল

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাগত মিছিল বের করা হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়াজীর নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বেশ ক'টি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চিত্রলেখা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি, যুগ্ম আহ্বায়ক এনামুল হক জনি, জাকির হোসেন ভুট্টু, ফজলুর রহমান, সদস্য অ্যাড. মো. সানিসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মিছিলে নেতা-কর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। ১৬ মে শনিবার তারেক রহমানের চাঁদপুর আগমনকে সফল ও স্মরণীয় করে তুলতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।








