রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২০:২১

পুরান বাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি ভিন্নধর্মী প্রোগ্রাম করবো, যা আমার আগামীর পথচলায় উপকার হবে

মো. মিজানুর রহমান।।
তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি ভিন্নধর্মী প্রোগ্রাম করবো, যা আমার আগামীর পথচলায় উপকার হবে

চাঁদপুর শহর এলাকার স্বনামধন্য বিদ্যাপীঠ পুরান বাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০২৬ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকালে কলেজ চত্বর মঞ্চে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. মো. শোয়ায়েব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠান কমিটির আহ্বায়ক অধ্যাপক মুজিবুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, কলেজ গভর্নিং বডির সদস্য আকতার হোসেন মাঝি, অ্যাড. আবুল কালাম সরকারসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, চাঁদপুর জেলা শহরের তিনটি কলেজ নিয়ে আমার একটি স্বপ্ন আছে। কলেজগুলোর শিক্ষার্থীসহ অন্যদের নিয়ে একটি প্রোগ্রাম করবো। চলতি সংসদ অধিবেশন শেষ হলেই প্রোগ্রামটি করা হবে। এই প্রোগ্রাম করার উদ্দেশ্য হবে, শিক্ষাঙ্গনে লেখাপড়ার মান এবং কেমন শিক্ষা ব্যবস্থা চাই--তার ওপর শিক্ষার্থীদের মতামত নেয়া । এছাড়া আমরা কেমন চাঁদপুর চাই, আমাদের শিক্ষার্থীরা এ বিষয়ে কাগজে লিখে আমার বাড়ির গেইটে বক্স থাকবে, সেখানে দিয়ে আসলে আমার আগামীদিনের পথ চলায় খুব উপকার হবে।

সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক আরো বলেন, অনেক দাবি-দাওয়া, সমস্যা আছে, তার মধ্য দিয়ে এগোতে হবে। তবে কিছু কিছু জিনিস আমাদের প্রজন্মকে ঠিক রাখার জন্যে, যেমন মাদক, কিশোর গ্যাং মুক্ত করতে কলেজেরও কিন্তু দায়িত্ব আছে। তার মধ্যে সাংস্কৃতিক কার্যক্রম এবং খেলাধুলা এ দুটি খুবই অপরিহার্য।

তিনি বলেন, আমি আমার ছাত্রজীবনে ইন্টারমিডিয়েট পাস করার পর রাস্তা চিনেছি। এখন দেখি মেট্রিকে পড়া ছাত্ররা বাইরে আড্ডা দেয়। সন্ধ্যার পর কেনো ছাত্ররা বাইরে আড্ডা দেবে? এ ব্যাপারে শিক্ষকরা তাদের ছাত্রদের কাউন্সেলিং করবেন। আমরা চাই, আমাদের সমাজ থেকে মাদক এবং কিশোর গ্যাং এই দুটা জিরো অবস্থায় থাকবে। পড়ালেখা ব্যতীত সামাজিক যোগাযোগ ব্যবস্থাকে কম ব্যবহার করবে। এটির অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমাদের সমাজ যেনো ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর দিতে হবে।

তিনি বলেন, পুরান বাজার ডিগ্রি কলেজের নির্মাণাধীন ১০ তলার নতুন ভবন দ্রুত হস্তান্তর করতে হবে এবং হোস্টেল নির্মাণ করার বিষয়ে চেষ্টা করা হবে। যেহেতু শিক্ষামন্ত্রী আমাদের চাঁদপুরের। আমার পক্ষ থেকে মন্ত্রণালয়ে যোগাযোগ করে এ ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।

কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান পাটোয়ারীর অনুষ্ঠান পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দেলোয়ার আহমেদ,

চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য হাবিবুর রহমান, বর্তমান সদস্য সাইফুল মোল্লা, সিনিয়র সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগম, শিরিন আক্তার, সহকারী অধ্যাপক সোহেলী বেগম, পৌর জামাত নেতা আ. বাতেন মিয়াজি, ব্যবসায়ী আখতার জাহান, সুভাষ সাহা মেম্বার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেকে।

এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্য অতিথিদেরকে গার্ড অব অনার প্রদান করে কলেজ বিএনসিসি'র চৌকষ ক্যাডেট দল। পরে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আরম্ভ করা হয় অনুষ্ঠান। এরপর জাতীয় সংগীত পরিবেশন, প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীরা গীতি নৃত্য এবং সংগীত ও নাচ পরিবেশন করে।

এতে উৎসবের পরিবেশে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। এ অনুষ্ঠানের মাধ্যমে

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মেধার অন্বেষণ এবং সহশিক্ষা কার্যক্রমের প্রসার ঘটাতে উৎসাহের সৃষ্টি হয়।

কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, আমন্ত্রিত অতিথি এবং অভিভাবকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

আলোচনা পর্ব শেষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন কলেজের ক্রীড়া শিক্ষক মো. আকতারুজ্জামান। তাকে শিক্ষকবৃন্দ সহযোগিতা করেন।

এবারের অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব ছিলো কলেজের বিএনসিসি, যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট টিমের সদস্যদের অতিথিবরণে গার্ড অব অনার এবং কুচকাওয়াজ প্রদর্শন।

ছবি ক্যাপশন- চাঁদপুর শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।পাশে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়