রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৪:১৩

জনসংযোগ, শিক্ষা ও প্রশাসন—তিন ধারায় সক্রিয় মানিকের টানা কর্মসূচি

জনসংযোগে ঝড় তুলছেন শেখ ফরিদ আহমেদ মানিক!

মো. জাকির হোসেন
জনসংযোগে ঝড় তুলছেন শেখ ফরিদ আহমেদ মানিক!
ছবি :চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক টানা দুই দিনের ব্যস্ত কর্মসূচির মাধ্যমে মাঠমুখী রাজনীতিতে নতুন গতি এনেছেন। জনসংযোগ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রশাসনিক বৈঠকর সমন্বয়ে সাজানো এই কর্মসূচি ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১৭ আগস্ট শুক্রবার বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত চাঁদপুর পৌরসভার একটি ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সৌজন্য সাক্ষাৎে অংশ নেবেন তিনি। এ সময় স্থানীয়দের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি শুনবেন বলে জানা গেছে।

পরদিন ১৮ আগস্ট শনিবার সকালেই শুরু হচ্ছে তার কর্মব্যস্ততা। সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পুরান বাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে এই অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এরপর দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এমপি মানিক। আধুনিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের বার্তা দিতে এই আয়োজনকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

একই দিনে দুপুর ২টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং চলমান বিভিন্ন ইস্যুতে সমন্বয় ও দিকনির্দেশনা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সূত্র জানিয়েছে।

দিনের শেষভাগে বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার একটি ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে পুনরায় সৌজন্য সাক্ষাৎে মিলিত হবেন তিনি। এতে করে তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “এ ধরনের ধারাবাহিক কর্মসূচি একজন জনপ্রতিনিধির সক্রিয়তা ও জনসম্পৃক্ততার প্রতিফলন। বিশেষ করে শিক্ষা, প্রযুক্তি এবং প্রশাসনিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

সবমিলিয়ে, শেখ ফরিদ আহমেদ মানিকের এই কর্মসূচি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়; বরং এটি তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ, উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং রাজনৈতিক অবস্থান সুসংহত করার একটি কৌশলগত প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়