বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ২০:০৭

স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় এম এ হান্নান এমপি

রাজনৈতিক ব্যক্তিদের প্রকৃত সত্য কথা বলতে হবে

প্রবীর চক্রবর্তী।।
রাজনৈতিক ব্যক্তিদের প্রকৃত সত্য কথা বলতে হবে

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান বলেছেন, রাজনীতিবিদদের প্রকৃত সত্য কথা বলতে হবে। এই সাহস না থাকার কারণে আমরা গত ৫৫ বছরেও স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারিনি। এমনকি আমাদের নতুন প্রজন্মও এই সত্য না জানার কারণে ইতিহাস বিকৃত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এটা অনেক জরুরি। আওয়ামী লীগ যেমন বঙ্গবন্ধুকে ওপরে উঠাতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ অন্যদের অবদানকে খাটো করেছে, তেমনি বিএনপি, জামায়াতসহ অন্যরাও একই কাজ করছে। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদানকে স্বীকার করি। যদিও অনেক বিএনপি নেতা বঙ্গবন্ধুর নাম মুখে আনতে ভয় পায়। কিন্তু আমি মনেপ্রাণে বিএনপি করি। শহীদ জিয়ার আদর্শকে ভালোবেসে ছাত্রজীবন থেকে এই রাজনীতির সাথে জড়িত । বিগত আওয়ামী লীগের সময়ে আমাকে অনেকেই আওয়ামী লীগ বানানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। আজকে

মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনায় বীর মুক্তিযোদ্ধারা সত্য কথা বলায় এবং সাহস দেখানোয় আমি খুশি। তাই আমিও আমার কথা বলেছি। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমি কোনো মামলা-হামলা দিতে দেইনি। যে ক'টি হয়েছে, তারা সুুবিধাবাদী ও বিএনপির নামধারীরা করেছে। তারা এ নিয়ে বাণিজ্য করেছে। আমি পুলিশকে বলেছি ফরিদগঞ্জবাসীকে সঠিক সেবা দেয়ার জন্যে। কোনোক্রমেই তাদেরকে বিপদে ফেলা যাবে না। আপনাদের বেতনে না হলে বাড়তি খরচের জন্যে আমি টাকা দিবো, তবু জনগণের কাছ থেকে কোনো টাকা নেয়া যাবে না। আমি, আমার স্ত্রী ও দু সন্তান ছাড়া আমার আর কেউ নেই। তাই আমার নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি ও তদবির করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। থানার বাইরে সালিস বাণিজ্য বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবু তাহের, দেলোয়ার হোসেন, নুরুল আমিন প্রমুখ। এর আগে উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সদস্যদের প্রধান ও বিশেষ অতিথিরা সংবর্ধনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়