রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৫

হাজীগঞ্জে মো. মমিনুল হক এমপিকে প্রাথমিক শিক্ষক সমিতির শুভেচ্ছা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে মো. মমিনুল হক এমপিকে প্রাথমিক শিক্ষক সমিতির শুভেচ্ছা

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) নির্বাচনী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য মো. মমিনুল হক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে সাংসদের ব্যবসায়িক কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।

সমিতির সভাপতি তুহিন হায়দার শিশিরের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সাংসদ সকলের বক্তব্য শুনে শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়