প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪২
ফরিদগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান বিজয়ী

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান চিংড়ি প্রতীক নিয়ে ৫ হাজার ৭৬৬ ভোটের ব্যবধানে ধানেরশীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে হারিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়।
নির্বাচনে ১১৮ টি কেন্দ্র ও দেশী চাকুরিজীবি এবং প্রবাসীদের পোস্টাল ভোট থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান ৭৩ হাজার ৫৯৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়ন মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৭ হাজার ৮৩৩ ভোট। ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৬২ হাজার ২৭৩ ভোট।








