রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪

চিংড়ি প্রতীকের সমর্থনে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়ায় পথসভায় এম এ হান্নান

আমার জীবনের শেষ নির্বাচনে একবারের জন্যে হলেও চিংড়ি প্রতীকে ভোট দিন

প্রবীর চক্রবর্তী
আমার জীবনের শেষ নির্বাচনে একবারের জন্যে হলেও চিংড়ি প্রতীকে ভোট দিন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নানের গণসংযোগ ও পথসভা অব্যাহত রয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে পৌর এলাকার ২নং ওয়ার্ডের কেরোয়া গ্রামে গণসংযোগশেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এম এ হান্নান বলেন, এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। ফলাফল যাই আসুক নো কেনো, আমি আর কখনো নির্বাচনে প্রার্থী হবো না। তবে যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের পাশে থাকবো। যেমনটি আমি বিগত ৩০ বছর ধরে আমার সাধ্যমত ফরিদগঞ্জের মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতি করেছি আপনাদের জন্যেই। সেই রাজনীতি করার অংশ হিসেবে এবার আপনাদের ভালোবাসার চাপে আমি বাধ্য হয়ে দলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। তবে আমি বিশ্বাস করি, গুটিকয়েক ছাড়া ফরিদগঞ্জের বিএনপি পরিবারের সকলেই আমার সাথে রয়েছেন। মূলত ব্যক্তিগত সেবার পাশাপাশি সরকারি সম্পূর্ণ সেবা তুলে দিতে নির্বাচনে এসেছি। তাই আমি আশা করি, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের নির্বাচনে আপনারা আমার চিংড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের আরো বেশি বেশি সেবা করার সুযোগ করে দেবেন । জীবনে তো আরো অনেকবার ভোট দেয়ার সুযোগ পাবেন। আমাকে আমার জীবনের শেষ নির্বাচনে একবারের জন্যে হলেও চিংড়ি প্রতীকে ভোট দিন। আপনাদের পক্ষে হয়তো বা একবারের জন্যে হলেও চিংড়ি প্রতীকে ভোট দিন। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।

পথসভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সফিকুল আলম মুকুল পাটওয়ারী, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন মঞ্জিল, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পদক সাহাবুদ্দিন বাবুল।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, পৌর কৃষক দলের সভাপতি মাসুদ পাটওয়ারী, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোক্তার মিয়াজি, পরান মাল, মোশারফ বেপারী, সিদ্দিক মিজি, রাশেদুল ইসলাম, মাসুদ রাঢ়ি, মমিন পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়