রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৮

ফরিদগঞ্জের রূপসায় ধানের শীষের সমর্থনে মেহেদী হাসান চৌধুরীর গণসংযোগ

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জের রূপসায় ধানের শীষের সমর্থনে মেহেদী হাসান চৌধুরীর গণসংযোগ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন রূপসা জমিদার পরিবারের সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে তিনি ধানের শীষের সমর্থনে রূপসা বাজারের বিভিন্ন ঘরে ঘরে গিয়ে কেনো তারা ধানের শীষে ভোট প্রদান করবেন তা বলেন। কেনো তিনি বিএনপির পক্ষে নেমেছেন তার ব্যাখ্যা দেন। তিনি বলেন, এই অঞ্চলে আমার পূর্ব পুরুষরা জমিদার থাকলেও মানুষের সেবা দিয়ে গেছেন। বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা মানুষের সেবা দিতে সক্ষম। তাছাড়া পূর্বে শহীদ জিয়া ও সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া এদেশের মেহনতি মানুষ ও নারীদের জন্যে অনেক কিছু করেছেন। তাই আমি এই বিশ্বাস থেকে মাঠে নেমেছি, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে দেশ এগিয়ে যাবে। আমরা ফরিদগঞ্জে তাঁর প্রতিনিধি লায়ন হারুনকে ধানের শীষের বিজয় নিশ্চিত করে সংসদে পাঠাবো। যাতে তিনি আমাদের ফরিদগঞ্জবাসীর জন্যে কিছু করতে পারেন। এর সাথে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো।

এ সময় রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবু, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়