শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৭

ইব্রাহিমপুরে দিনব্যাপী হাতপাখার ব্যাপক গণসংযোগ ও পথসভা

নির্বাচিত হলে ইব্রাহিমপুরে ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করবো

---শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন

প্রেস বিজ্ঞপ্তি।।
নির্বাচিত হলে ইব্রাহিমপুরে ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করবো

চাঁদপুর সদরের ১১নং

ইব্রাহিমপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী শেখ মোহাম্মাদ জয়নাল আবেদীন ব্যাপক নির্বাচনী উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে ইউনিয়নটিতে এ নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালান। এ সময়

উঠান বৈঠকে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ চরাঞ্চলের মানুষ বেশ ক'টি সমস্যায় ভুগছেন।তার মধ্যে মৌলিক সমস্যা শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা। এখানে মানসম্মত কোনো হাসপাতাল নেই,

রাস্তাঘাট অনুন্নত এবং উচ্চ মাধ্যমিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। ফলে এসএসসি পাসের পর বহু শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যায়।কেউ কেউ পড়াশোনার জন্যে ঝুঁকি নিয়ে নদী পার হয়ে চাঁদপুরে যেতে হয়। আমি নির্বাচিত হলে এতদঞ্চলে একটি ডিগ্রি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো এবং জনদুর্ভোগ কমাতে এখানে মানসম্মত একটি হাসপাতাল প্রতিষ্ঠা করবো।

তিনি আরও বলেন, ইব্রাহিমপুর চাঁদপুর সদরের অংশ। প্রত্যেকটা ইউনিয়নে সমান বরাদ্দ আসে। দুর্নীতি ও সুষম বন্টনের অভাবে এখানকার মানুষ বঞ্চিত হয়। যে তুলনায় বাজেট আসে তার সিকিভাগও কাজ হয় না। যার ফলে এখানকার মানুষ বিভিন্ন মৌলিক অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়ে আসছে। ইসলামী আন্দোলন বিজয়ী হলে এসব মৌলিক সমস্যার অবসান ঘটবে।

পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি মানসুর আহমেদ, সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসেন, সেক্রেটারী মজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আল আমিন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইমরান মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি ছাত্রনেতা ফয়সাল, সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ, সদর উপজেলা সভাপতি নাসির উল্লাহ বাহাদুর, সাধারণ সম্পাদক বায়েজিদ প্রমুখ। এছাড়া ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়