বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৫

ফরিদগঞ্জে বিএনপি প্রার্থী লায়ন হারুনের পিতামাতার কবর জিয়ারত করলেন স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান

প্রবীর চক্রবর্তী৷।
ফরিদগঞ্জে বিএনপি প্রার্থী লায়ন হারুনের পিতামাতার কবর জিয়ারত করলেন স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নান বুধবার বিকেলে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র তথা বিএনপির বিদ্রোহী প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বতর্মানে বিএনপি থেকে বহিষ্কৃত এম এ হান্নান তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের মরহুম পিতা সৈয়দ আহামদ পাটওয়ারী ও মরহুম মাতা আফতাবুনেছা বেগমের কবর জিয়ারত করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখীল গ্রামে তিনি গণসংযোগকালে কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে বিএনপির প্রার্থীর ছেলে সাদমান সাকিব অপূর্বের সাথে সৌজন্য সাক্ষাৎ করে চিংড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিপরীতে বিএনপির প্রার্থীর ছেলে অপূর্ব প্রার্থী এম এ হান্নানকে বাড়িতে চায়ের নিমন্ত্রণ দেন। এ সময় এম এ হান্নানের সাথে সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচনী উত্তেজনার মধ্যেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পিতা-মাতার কবর জিয়ারত বিষয়ে এম এ হান্নান বলেন, লায়ন হারুন আমার প্রতিদ্বন্দ্বী। কিন্তু তাঁর পিতামাতা আমার শ্রদ্ধেয় জন। একই সাথে আমাদের সন্তানরাও আমাদের স্নেহের। সম্পর্ক এমনই হোক--এমন চাওয়া আমারসহ সকলের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়