প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৬
গণসংযোগকালে এমপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এবার কাস্তে মার্কায় ভোট দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি, যুবনেতা, লেখক ও শিক্ষক নেতা কমরেড মো. জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) বাগাদী চৌরাস্তা ও ১নং ওয়ার্ড, ৭নং ওয়ার্ডের একাংশ, সাহেব বাজার, চাঁদপুর শহরের ঘোষপাড়া ও চিত্রলেখা মোড়ের স্বর্ণ মার্কেটে গণসংযোগ করা হয়।
গণসংযোগে প্রার্থীর সাথে অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) চাঁদপুর জেলা সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড দিপালী রানী দাস, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার, বাসদ নেতা আবু তাহের বন্দুকসী, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মো. সোহেল রানা, মো. শাহিন ও মো. জসীম গফুর পাঠান।
গণসংযোগকালে সংসদ সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। এ দেশকে কৃষিভিত্তিক কলকারখানায় উন্নীত করা যায় অতি দ্রুত সময়ে। বিগত সরকারগুলোর অনিয়ম-দুর্নীতির কারণে কৃষি-শিল্প ধ্বংস। তাই কোটি কোটি মানুষ কর্মহীন। সে কারণে দেশের অর্থনৈতিক প্রবাহ গতিশীল নয়। যারা ক্ষমতায় ছিলো তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিলো, মানুষের মুক্তির চিন্তা করার সময় কোথায়?
আসুন শোষণমুক্ত সমাজ গঠনে পরিবর্তন আনি।তাই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এবার কাস্তে মার্কায় ভোট দিন।
সূত্র : প্রার্থীর ই-মেইল।








