রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫০

আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করবো না, কর্মের মাধ্যমে বিজয় অর্জন করবো

---- লায়ন হারুন তনয়া ডা. তাসফিয়া মুশাররাত রাফা (তন্বী)

প্রবীর চক্রবর্তী
আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করবো না, কর্মের মাধ্যমে বিজয় অর্জন করবো

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে তাঁর মেয়ে ডা. তাসফিয়া মুশাররাত রাফা (তন্বী) উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এসব পথসভায় তিনি বলেন, আমি আজ আমার বাবা আপনাদের এলাকার সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে কথা বলতে এসেছি। আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করবো না, কর্মের মাধ্যমে বিজয় অর্জন করবো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে প্রতিহিংসার রাজনীতির শিকার হলেও তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। যেমনটি আমার বাবা কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। ঠিক তেমনি আমি বলবো, প্রতিহিংসার রাজনীতি দিয়ে কখনো ভালো কিছু অর্জন হয় না। দু উপায়ে বড়ো হওয়া যায়, একটি হলো আপনার পাশের কাউকে ছোট করে এবং দ্বিতীয়টি নিজের কর্মের গুণে বড়ো হওয়ার মধ্য দিয়ে। আমরা সকলে দ্বিতীয়টির মাধ্যমে এগুতে চাই। আমাদের উদ্দেশ্য সহজ এবং লক্ষ্য একটাই। তা হলো ১২ ফেব্রুয়ারি বিএনপির প্রতীক, শহীদ জিয়ার প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক এবং আমার বাবা লায়ন হারুনুর রশিদের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করা। আজ থেকে আপনারা মাঠে ঝাঁপিয়ে পড়েন, বাড়ি বাড়ি গিয়ে মা-বোনসহ সকল ভোটারকে বিএনপির ৩১ দফার কথা জানান এবং বোঝান। ৩১ দফার সুবিধা পেতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। আমাদের অধিকার বাস্তবায়ন ১২ ফেব্রুয়ারি বিজয়ের মধ্যে দিয়েই শুরু হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, প্রবাসী বিএনপি নেতা জহির খান, বোরহান উদ্দিন সেলিম, মহিলা নেত্রী শারমিন করিম ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবকে সাধারণ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়