রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৯

চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থীর সমর্থনে ঢাকাস্থ ব্যবসায়ী ও সুধীবৃন্দের নির্বাচনী মতবিনিময় সভা

মওদুদীর ইসলাম প্রত্যাখ্যান করে মদিনার ইসলাম প্রতিষ্ঠায় শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষে ভোট দিতে হবে

-অ্যাড. সলিম উল্যাহ সেলিম

স্টাফ রিপোর্টার।।
মওদুদীর ইসলাম প্রত্যাখ্যান করে মদিনার ইসলাম প্রতিষ্ঠায় শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষে ভোট দিতে হবে
চাঁদপুর -৩ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে ঢাকাস্থ ব্যবসায়ী ও সুধীবৃন্দের নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম ও তাঁতীদল কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ দুলাল খান।পাশে উপস্থিতির একাংশ।

চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে ঢাকাস্থ ব্যবসায়ী ও সুধীবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান এলাকার স্টার হোটেলে ঢাকাস্থ চাঁদপুর-৩ আসনের ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ

এই মতবিনিময় সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন তাঁতীদল কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক ও বিএনপির জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা চৌধুরী, বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক ও ওলামা দল কেন্দ্রীয় সদস্য ড. মো. সলিম উল্যাহ, জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আলহাজ্ব মো. আজহার উদ্দিন মিয়া, স্বেচ্ছাসেবক দল ঢাকা বৃহত্তর মহানগর কমিটির সাবেক আহ্বায়ক আবু তাহের পাটওয়ারী।

ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা আলহাজ্ব আবুল কালাম জমাদারের সভাপতিত্বে এবং হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ আহমেদ পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা ও ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত হোসেন বাচ্চু, বিএনপি নেতা ও মাতৃভূমি গ্রুপের ভাইস চেয়ারম্যান এবিএম হানিফ মিয়া, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম খান, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী রইস উদ্দিন, বিএনপি নেতা শাহী পারভেজ মিজান প্রমুখ।

চাঁদপুর পুরাণবাজার ওসমানিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন চুন্নু মিয়া, নয়া পল্টন গাজী ভবনের ব্যবসায়ী আলহাজ্ব হারুন অর রশিদ, সাবেক ছাত্র নেতা ফরিদ উদ্দিনসহ চাঁদপুর -৩ (চাঁদপুর সদর ও হাইমচর) নির্বাচনী এলাকার ঢাকাস্থ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে দলের প্রত্যাশা পূরণ করবো ইনশাল্লাহ। এলাকাবাসীকে সংঘবদ্ধ করে, সকলে মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন, মওদুদীর ইসলাম প্রত্যাখ্যান করে মদিনার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে আমাদের শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষে ভোট দিতে হবে। শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ব্যবসায়ীসহ সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বলতে হয়, এই ভোটের অধিকারের জন্যে বিএনপির ধারাবাহিক আন্দোলনে কেন্দ্র থেকে গ্রাম পর্যায় পর্যন্ত হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। যুবদল, ছাত্রদল ও বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার আসামি হয়ে ঢাকায় রিকশা চালাতে পর্যন্ত হয়েছে। সেই বিএনপি'র বিরুদ্ধে এতো অত্যাচার নির্যাতন হয়েছে, কেউ দল ছেড়ে যায়নি। আমার এবং মানিকের বিরুদ্ধে মামলা হয়েছিল, বিচারক থেকে বলা হয়েছে আপনাদের মৃত্যুদণ্ড না দিলে আমার চাকরি থাকবে না। আজকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। বিএনপি নেতা কর্মীরা বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে। সামনে জাতীয় নির্বাচন, যাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, তারা যাচ্ছেতাই কথা বলছে। এরা হলো সাপ, এই সাপকে আমরা কিন্তু দুধ কলা দিয়ে লালন পালন করেছি। আর সেই সাপ হৃষ্টপুষ্ট হয়ে ফনা তুলছে, আমাদেরকে কামড় দেওয়ার জন্যে আঘাত করার জন্যে। বিএনপি'র বিরুদ্ধে তারা ঢালাওভাবে মিথ্যাচার করছে। অথচ আওয়ামী লীগ আমাদের যেটুকু ক্ষতি করতে পারে নাই, এরা এর চেয়ে বেশি খারাপ কথা বলছে আমাদেরকে। এখন বসে থাকার সময় নেই, যার যার অবস্থান থেকে নির্বাচনে ভূমিকা রাখতে হবে, ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে চাঁদপুরের উন্নয়ন হবে, মানুষ শান্তিতে থাকবে। আপনারা ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। সেই লক্ষ্যে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছে, সবার আগে বাংলাদেশ।

তিনি উপস্থিত চাঁদপুর-৩ আসনের ঢাকাস্থ ব্যবসায়ীদের এলাকায় গিয়ে পরিবার পরিজন আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াসহ, শহীদ জিয়া, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে এবং শেখ ফরিদ আহমেদ মানিক যাতে আসন্ন নির্বাচনে কামিয়াব হয় তার জন্য দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়