শুক্রবার, ০৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ মে ২০২৬, ২১:৪৪

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি।।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। শুক্রবার (৮ মে ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর শহরে প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি অ্যাড. রফিকুজ্জামান রণির সভাপতিত্বে ও প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করেন পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ-আলম, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, বিশিষ্ট আবৃত্তিকার আমির হোসেন বাপ্পি, অ্যাড. ইমাম হাসান সৈকত, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন, লিজা ইসলাম জুজু ও কাজী ইলিয়াছ।

রফিকুজ্জামান রণি বলেন, বিশ্বের দরবারে প্রথম বাংলা সাহিত্যের প্রতিনিধিত্ব করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সুখ, দুঃখ এবং আনন্দ-বেদনার সাথী হচ্ছে রবীন্দ্রসাহিত্য। প্রতিটি উৎসবে এবং প্রতিটি ঋতুতে রবীন্দ্রনাথকেই আমরা সবার আগে খুঁজে পাই।

অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা। সবশেষে চা-চক্রের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়