প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২২:৫৩
বিশিষ্ট লেখক, অবসরপ্রাপ্ত ব্যাংকার খান-ই আজম আর নেই

বিশিষ্ট লেখক, বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং হাসান আলী সরকারি প্রাথমিকে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শাহীন আক্তারের স্বামী মো. খান-ই আজম রোববার (২৯ মার্চ ২০২৬) রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের গুয়াখোলাস্থ বাসভবনে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর নামাজে জানাজা সোমবার সকাল ৯টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। তারপর তাঁকে চাঁদপুর সদর উপজেলাধীন রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।




