শনিবার, ২৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২১:৪১

মহান স্বাধীনতা দিবসে 'অঙ্গীকারে' চাঁদপুর প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মহান স্বাধীনতা দিবসে 'অঙ্গীকারে' চাঁদপুর প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোর ৬টায় চাঁদপুর শহরের 'অঙ্গীকার' পাদদেশে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণের কর্মসূচিতে অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, কাদের পলাশ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য আলম পলাশ, সময় টিভির স্টাফ রিপোর্টার ও সদস্য ফারুক আহম্মদ, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অ্যাড. চৌধুরী ইয়াসিন ইকরামসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

ক্যাপশন : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফের নেতৃত্বে শহরের 'অঙ্গীকার' ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়